ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জাতীয়তাবাদী পেশাজীবী দলের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: এক কোটি চারা রোপণের লক্ষ্য

প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল দেশব্যাপী এক কোটি বৃক্ষরোপণের এক বিশাল কর্মসূচি ঘোষণা করেছে। গত শুক্রবার রাজশাহীতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করা হয়। এই উদ্যোগটি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের বৃহত্তর পরিকল্পনার অংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।

একই দিন বিকেলে অনুষ্ঠিত অপর এক সভায় জাতীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ এই নির্দেশনা মনে রেখে সকল পেশাজীবী সংগঠনের নেতাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি নবগঠিত কমিটিকে স্বাগতও জানান।

শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত রাজশাহী জেলা ও মহানগর কমিটির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি পেশাজীবী সংগঠনের নেতাদের একযোগে কাজ করার ওপর জোর দেন এবং এই দেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি নিষ্ঠার সাথে পালন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যানবাহনের অবাধ চলাচল ও অবৈধ স্থাপনা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় তীব্র যানজট

জাতীয়তাবাদী পেশাজীবী দলের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: এক কোটি চারা রোপণের লক্ষ্য

আপডেট সময় : ১০:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬