ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয়জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (ঠেলে পাঠানো) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপির এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়ানের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়।

তবে, ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই সামন্তা বিওপির বিজিবির একটি টহল দলের নজরে আসে। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

ঘটনাটি সম্পর্কে ইতিমধ্যে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তের সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি জোরালো ভূমিকা পালন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে নেত্রকোণায় একজনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আপডেট সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬