ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের হুমকি সহ্য করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন যে, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না এবং কোনো প্রকার হুমকিও মেনে নেওয়া হবে না। কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি দিয়ে আরাগচি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে তাদের আলোচনা চলমান রয়েছে এবং তারা প্রায়শই এই দুই দেশের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি আরও বলেন, শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় হলো যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি।

হরমুজ প্রণালি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের স্বার্থ রক্ষা করা আমাদের মৌলিক নীতির একটি অংশ এবং আমরা এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ। যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণের বৈধ লক্ষ্য ও দাবি পূরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শীর্ষ মাদক কারবারি থানার ভেতরেই ঘুরে বেড়াচ্ছেন: চাঞ্চল্য রাজশাহীতে

যুক্তরাষ্ট্রের হুমকি সহ্য করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬