ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দিল্লিতে বিক্ষোভের জেরে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ ভারত সরকারের

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান আন্দোলনের মুখে বিক্ষোভস্থল ও এর আশপাশের এলাকায় মোবাইল ডেটা সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টেলিকম সংস্থাগুলোকে সাময়িকভাবে এই সেবা স্থগিত করার জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের এই নির্দেশনার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্য দিল্লির বড় একটি অংশে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে দোকানদার এবং রেস্তোরাঁ মালিকরা ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে না পারায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গত মাস থেকে দিল্লির যন্তর মন্তরে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। তবে ইন্টারনেট বন্ধের বিষয়ে ভারত সরকার বা শীর্ষ টেলিকম প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটক টানতে দুবাই সরকারের বড় ঘোষণা, বন্ধুকে আমন্ত্রণ জানালেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার

দিল্লিতে বিক্ষোভের জেরে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ ভারত সরকারের

আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬