ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ: জুলাই বিপ্লবের প্রতীকী মুখ মুম্বাইয়ের তরুণী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে এক সাহসী তরুণীর প্রতিবাদী ভঙ্গি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বুধবার মুম্বাইয়ের দাদারের শিবাজি পার্কের কাছে আটক বিক্ষোভকারীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে তিনি পথ রোধ করেন।

তরুণীর নাম রিয়া যাদব। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরিহিত রিয়া পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাকে সরে যেতে বললেও তিনি অস্বীকৃতি জানাচ্ছেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তার এই প্রতিবাদের পর আটক কয়েকজন বিক্ষোভকারীকে ছেড়ে দেওয়া হয়।

রিয়া সাংবাদিকদের বলেন, ‘পুলিশ যদি দায়িত্বশীলভাবে তাদের কাজ না করে, তাহলে নাগরিকদের দায়িত্ব আমাদেরই নিতে হবে।’ তিনি আরও জানান, যদিও তিনি নিজে শিক্ষার্থী নন, তবুও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। ‘দিল্লিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ যা করেছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য,’ যোগ করেন তিনি।

রিয়ার এই সাহসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে এবং অনেকেই তাকে ‘হিরো’ হিসেবে অভিহিত করেছেন। ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী, রিয়া যাদব একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। তার ইনস্টাগ্রামে প্রায় এক লাখ অনুসারী রয়েছে এবং তিনি একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে পরীক্ষার অনিয়মের অভিযোগ এবং দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়।

নিষেধাজ্ঞা সত্ত্বেও শত শত মানুষ শিবাজি পার্ক, চৈত্যভূমি, চেম্বুর এবং শিবসেনা ভবনসহ বিভিন্ন এলাকায় জড়ো হয়ে প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার দ্রুত বিচার ও ফ্যাসিবাদে জড়িতদের শাস্তির দাবি ১১ দলীয় ঐক্যের

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ: জুলাই বিপ্লবের প্রতীকী মুখ মুম্বাইয়ের তরুণী

আপডেট সময় : ০১:৪২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬