ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

তুরস্কে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ওজগুর ওজেল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন দলটির পদচ্যুত নেতা ওজগুর ওজেল। গত মঙ্গলবার সিএইচপির ৮০ জনেরও বেশি সংসদ সদস্যের উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন। উপস্থিত আইনপ্রণেতাদের উদ্দেশে ওজেল বলেন, ‘আজ আমরা এক বেদনাদায়ক বিদায়ের দ্বারপ্রান্তে, যা অনিবার্য হয়ে উঠেছিল এবং যার সময় এসেছে। তবে আমরা জনগণের সঙ্গে ভাগ করে নিতে চাই যে, আমরা একটি নতুন শুরুর আশা বুকে ধারণ করছি।’

মে মাসে আদালতের এক আদেশে সিএইচপির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় ওজেলকে। একই আদেশে সাবেক নেতা কামাল কিলিচদারোগ্লুকে অন্তর্বর্তী প্রধান হিসেবে পুনর্বহাল করা হয়। নেতৃত্বের বিরোধ স্থায়ীভাবে কীভাবে মেটানো হবে, তা নিয়ে ওজেল ও কিলিচদারোগ্লুর দ্বন্দ্বে দলটির অভ্যন্তরীণ সংকট তীব্র হয়ে ওঠে। নতুন দল গঠনের জন্য শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেবেন বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এই দলের নাম হতে পারে ‘ইয়েনি পার্টি’ (নিউ পার্টি)।

ওজেলের সমর্থকদের দাবি, বিরোধীদের কোণঠাসা করতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেওয়া নীল নকশার অংশ হিসেবেই আদালতকে ব্যবহার করা হয়েছে। তবে তুরস্ক সরকার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, দেশের বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। সংসদ সদস্যদের মধ্যে ওজেলের শক্ত ভিত্তি রয়েছে। আশা করা হচ্ছে, নতুন দল গঠিত হলেই সিএইচপির একটি বড় অংশ এতে যোগ দেবে। এ বিষয়ে ওজেল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে আমাদের নতুন দলটি পার্লামেন্টে বিপুল ব্যবধানে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করবে।’

সিএইচপি পরিচালিত একাধিক পৌরসভার বিরুদ্ধে সরকারি তদন্ত চলমান থাকা অবস্থাতেই ওজেল এ সিদ্ধান্ত নিলেন। তদন্তের অন্যতম প্রধান নিশানা ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু, যাকে প্রেসিডেন্ট এরদোয়ানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। ইমামোগলু গত বছরের মার্চ থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক বিচারিক প্রক্রিয়া চলছে, যার ফলে কয়েক দশকের দীর্ঘ কারাদণ্ড হতে পারে। ইমামোগলু গ্রেফতার হওয়ার পর ওজেল রাজপথের আন্দোলন সংগঠিত করতে বড় ভূমিকা পালন করেছিলেন। তার ডাকেই এক দশকের মধ্যে তুরস্কের বৃহত্তম রাজপথ আন্দোলন সংগঠিত হয়, যা সিএইচপির জনপ্রিয়তাকে জনমত জরিপে অনেক বাড়িয়ে দিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার দ্রুত বিচার ও ফ্যাসিবাদে জড়িতদের শাস্তির দাবি ১১ দলীয় ঐক্যের

তুরস্কে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ওজগুর ওজেল

আপডেট সময় : ০১:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬