ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাবিপ্রবির দুই ছাত্রদল নেতা বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের খাবারের মান নিয়ে প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে মারধরের দায়ে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন—পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের তারেক রহমান।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে জানানো হয়, জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের ৪ সেমিস্টার বা দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী দুই বছর তাদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ এবং আবাসিক হলের সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার চিকিৎসার সমস্ত ব্যয় প্রশাসন বহন করবে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে সিন্ডিকেট সভায় জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাবিপ্রবির দুই ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ১০:২৯:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬