ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এই কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোনাজাত শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, জুলাই ও আগস্টের বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণে ছাত্রদল ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে আজকের এই দোয়া মাহফিলের আয়োজন। তিনি আরও উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় ইতোমধ্যে কয়েকটি মামলার রায় হয়েছে। অবশিষ্ট মামলাগুলোরও দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রায় কার্যকরের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গণ-আন্দোলনের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ বেশ কিছু মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়া একটি ইতিবাচক দিক। আমরা আশা করি, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হবে এবং ঘোষিত রায় দ্রুত বাস্তবায়িত হবে। মোনাজাতে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট সময় : ০৯:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬