ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভোলায় অসতর্ক গাছ কাটায় ইন্টারনেট টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু, আটক ১

ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে গাছের ডাল পড়ে হারুন (২৭) নামের এক ইন্টারনেট টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এনসিওর লেক সিটির পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত হারুন ওই ইউনিয়নের মৃত রতনের ছেলে এবং ভোলা ডট নেট নামক একটি ইন্টারনেট কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ভোলা ডট নেটের সিনিয়র টেকনিশিয়ান মো. শাহিন জানান, তিনি ও হারুন এনসিওর লেক সিটির পাশে তাদের কোম্পানির গ্রাহক সেবার জন্য লাইনের কাজ করছিলেন। এসময় দুজন লোক এনসিওর লেক সিটির গাছ কাটছিলেন। শাহিন ও হারুন তাদের বারবার গাছ কাটতে নিষেধ করলেও তারা শোনেননি। হঠাৎ একটি বড় গাছের ডাল এসে হারুনের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, গাছ কাটার কাজে নিয়োজিত মো. ফারুক নামের একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এনসিওর লেক সিটির স্বত্বাধিকারী ওবায়দুর রহমান জানান, তারা ইউসুফ নামের এক বেপারীর কাছে গাছগুলো বিক্রি করে দিয়েছেন এবং গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটেছে। তবে ইউসুফ বেপারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১১ চালককে জরিমানা

ভোলায় অসতর্ক গাছ কাটায় ইন্টারনেট টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু, আটক ১

আপডেট সময় : ১০:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬