ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জামায়াত আমিরের বার্তা: দায়িত্ব পালনে সততা ও ইবাদতের মানসিকতা জরুরি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস স্টাফদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় দলের আমির ডা. শফিকুর রহমান দায়িত্ব পালনে সততা ও ইবাদতের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের কেন্দ্রীয় অফিস কেবল প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার স্থান নয়, বরং এটি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সেবা ও দায়িত্বশীলতার প্রতিচ্ছবি। তিনি প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা, সময়ানুবর্তিতা ও আমানতদারিতার সর্বোচ্চ পরিচয় দিতে আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। অফিসের প্রতিটি দায়িত্বকে ইবাদতের মানসিকতা নিয়ে পালন করার ওপর জোর দিয়ে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সমাজ—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি উপস্থিত সবাইকে নিজেদের দক্ষতা বৃদ্ধি, চরিত্র গঠন এবং সেবার মান উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কর্মশালার শুরুতে সভাপতির উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাওলানা এটিএম মা’ছুম। এরপর দারসুল কোরআন পেশ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। কর্মশালায় অন্যদের মধ্যে আলোচনা করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং মো. আব্দুর রব। কর্মশালায় কেন্দ্রীয় অফিসের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং অফিস ব্যবস্থাপনার মানোন্নয়ন, দায়িত্বশীলতা বৃদ্ধি, সেবার গুণগত মান উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকার জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ

জামায়াত আমিরের বার্তা: দায়িত্ব পালনে সততা ও ইবাদতের মানসিকতা জরুরি

আপডেট সময় : ১০:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬