ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলাকারী সেই অস্ত্রধারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে

জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার ওপর পুলিশের পাশাপাশি নির্বিচারে গুলি চালানো আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের বড় একটি অংশ এখনো গ্রেফতার হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে প্রায় ২০০ সশস্ত্র ব্যক্তিকে চিহ্নিত করলেও এখন পর্যন্ত মাত্র ২৫ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিদের অধিকাংশই সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে আত্মগোপন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক শীর্ষ ক্যাডার আত্মগোপনে চলে যান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলর কলকাতার নিউ মার্কেট এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। জুলাই আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে তাকে গুলি করতে দেখা গিয়েছিল। এই সাবেক কাউন্সিলরসহ আরও অনেক চিহ্নিত অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত অত্যন্ত গুরুত্বের সাথে চলছে। সশস্ত্র কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তদন্তে প্রমাণসাপেক্ষে অপরাধী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলাকারী সেই অস্ত্রধারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে

আপডেট সময় : ১০:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬