ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কিশোরদের সুরক্ষায় মেটা এআইয়ের নতুন ফিচার: ঝুঁকিপূর্ণ বার্তা পেলেই জানবেন অভিভাবকরা

কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে মেটা। এখন থেকে মেটার এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনের সময় কোনো কিশোর যদি আত্মহত্যা বা আত্মক্ষতির মতো কোনো ইঙ্গিত দেয়, তবে সেই তথ্য আর গোপন থাকবে না। নতুন নিরাপত্তা কাঠামোর আওতায় এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সরাসরি অভিভাবকদের সতর্কবার্তা বা অ্যালার্ট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। এমনকি পরিস্থিতি অত্যন্ত গুরুতর মনে হলে তাৎক্ষণিকভাবে জরুরি সেবা সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হতে পারে।

মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শনাক্ত হওয়া এমন সংবেদনশীল তথ্য প্রথমে তাদের বিশেষজ্ঞ দল পর্যালোচনা করবে এবং ঝুঁকির মাত্রা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় ইনস্টাগ্রামের ‘প্যারেন্টাল সুপারভিশন’ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে এই ফিচারটি চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তান গত সাত দিনে এআই-এর সাথে কী ধরনের আলোচনা করেছে, সে সম্পর্কেও ধারণা পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার দ্রুত বিচার ও ফ্যাসিবাদে জড়িতদের শাস্তির দাবি ১১ দলীয় ঐক্যের

কিশোরদের সুরক্ষায় মেটা এআইয়ের নতুন ফিচার: ঝুঁকিপূর্ণ বার্তা পেলেই জানবেন অভিভাবকরা

আপডেট সময় : ১০:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬