ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নজর আসছে এআই এবং মানবসম্পদ: ঢাকায় ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন

আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (১১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সংগঠনগুলোর ফেডারেশন, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্স (এফবিএইচআরও), ঢাকা শেরাটন হোটেলে এই সপ্তম জাতীয় এইচআর কনভেনশন ২০২৫-এর আয়োজন করছে। এতে দেশ-বিদেশের এক হাজারের বেশি মানবসম্পদ বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, করপোরেট নির্বাহী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা অংশ নেবেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘এআই ও হিউম্যান ক্যাপিটাল: ড্রাইভিং বিজনেস এজিলিটি অ্যান্ড ইনোভেশন’। এই প্রতিপাদ্যের অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মানবসম্পদ উন্নয়নের সমন্বয় ঘটিয়ে কীভাবে ভবিষ্যতের কর্মক্ষেত্রকে দক্ষতা ও উদ্ভাবনের পথে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনের উদ্বোধনী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিমান বক্তা এসএইচআরএমের প্রেসিডেন্ট ও সিইও জনি সি. টেইলর জুনিয়র। সমাপনী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এক্সিকিউটিভ লিডারশিপ সিস্টেমের ফাউন্ডার ও সিইও ড. এড হ্যালসেন। উদ্বোধনী এবং সমাপনী মূল প্রবন্ধের বাইরে আরেকটি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরওর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন।

দেশের শীর্ষস্থানীয় ২০ জন উদ্যোক্তা, সিইও, এইচআর লিডার এবং করপোরেট বিশেষজ্ঞ তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন, যা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এফবিএইচআরও বিশ্বাস করে যে এই কনভেনশনটি মানবসম্পদ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক রূপান্তর এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে এবং বাংলাদেশকে এআই-নির্ভর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।

সপ্তম মানবসম্পদ সম্মেলনের বিস্তারিত তথ্য জানা যাবে www.fbhro.org এই ঠিকানায়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এফবিএইচআরওর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ড. ফরিদ এ. সোবহানি, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী, এবং কনভেনশন চেয়ার মাইজবসের সিইও মো. কামরুজ্জামান।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

নজর আসছে এআই এবং মানবসম্পদ: ঢাকায় ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন

আপডেট সময় : ০৪:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫