পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালায় ব্যতিক্রমী অবদানের জন্য টানা চতুর্থবারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছে ব্যাংকটি।
প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বশীল ব্যাংকিং অনুশীলন, টেকসই অর্থায়ন, শক্তিশালী সুশাসন এবং ব্যবসায়িক কার্যক্রমে ইএসজি নীতিমালার সফল বাস্তবায়নের ওপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়েছে। ব্যাংকটির দীর্ঘমেয়াদি কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্তে আন্তর্জাতিক ও জাতীয় টেকসই উন্নয়ন অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়ার ফলেই এই ধারাবাহিক সাফল্য সম্ভব হয়েছে।
টেকসই অর্থায়নের অংশ হিসেবে প্রাইম ব্যাংক নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব উৎপাদন এবং রূপান্তরমুখী বিভিন্ন সবুজ প্রকল্পে অর্থায়ন অব্যাহত রেখেছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), নারী উদ্যোক্তা, কৃষি খাত এবং অনগ্রসর জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই অর্জন প্রসঙ্গে প্রাইম ব্যাংক পিএলসির সিইও ফয়সাল রহমান বলেন, টানা চতুর্থবারের মতো ইউরোমানির এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি আমাদের অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন। আমাদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও অংশীদারদের আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই এই অগ্রযাত্রাকে শক্তিশালী করেছে। তিনি আরও জানান, দায়িত্বশীল প্রবৃদ্ধিতে অর্থায়নের মাধ্যমে একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রাইম ব্যাংক তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
রিপোর্টারের নাম 

























