ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বনশ্রীতে ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ, বিভ্রান্ত পরিবার

রাজধানীর বনশ্রী এলাকা থেকে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাদা পোশাকধারী একদল লোক আজহার আলী সরকার নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে বনশ্রীর এ-ব্লকের শান্তা টাওয়ারের নবম তলার বাসায় এই ঘটনা ঘটে।

আজহার আলীর স্ত্রী রুখসানা পারভীন জানান, সাদা পোশাক পরা কিছু লোক হঠাৎ তাদের বাসায় আসে। এসেই তারা প্রথমে তার স্বামীর মোবাইল ফোনটি জব্দ করে। এরপর জিজ্ঞাসাবাদের কথা বলে তারা তাকে তুলে নিয়ে যায়। তারা নিজেদের ডিবি সদস্য হিসেবে পরিচয় দিলেও, দু’জনের জ্যাকেটে ‘র‌্যাব’ লেখা ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের কথা বলে আজহার আলীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। চলে যাওয়ার আগে তারা মোবাইল ফোন জব্দের একটি কাগজ তাদের হাতে দেয়, যেখানে ডিবি উত্তরা জোনের এসআই শওকত হোসেনের স্বাক্ষর ছিল।

রুখসানা পারভীন জানান, তার স্বামী একসময় সাংবাদিকতা করতেন, তবে বর্তমানে তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, “আমাদের একটি অভিযানিক দল বাইরে রয়েছে। তবে তারা কাউকে আটক করেছে কিনা, এখনো আমি নিশ্চিত নই।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

বনশ্রীতে ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ, বিভ্রান্ত পরিবার

আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫