ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত নিজ নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ‘ওয়ার্ল্ডওয়াইড কশন’ বা বিশ্বব্যাপী সতর্কবার্তা প্রদান করা হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, এই অঞ্চলে যেকোনো সময় বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণ এড়িয়ে চলা এবং প্রয়োজনে যাতায়াতের রুট পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন কূটনৈতিক মিশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি বাড়তে পারে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ যেন অন্য অঞ্চলের নাগরিকদের ওপর না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ সজাগ থাকতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 

























