ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বিশ্বজুড়ে নিজ নাগরিকদের জন্য মার্কিন সতর্কতা জারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত নিজ নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে ‘ওয়ার্ল্ডওয়াইড কশন’ বা বিশ্বব্যাপী সতর্কবার্তা প্রদান করা হয়। এতে আমেরিকানদের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং যেকোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। এ কারণে মার্কিনিদের ওই অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে পুনর্বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন দূতাবাস এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বিশ্বজুড়ে নিজ নাগরিকদের জন্য মার্কিন সতর্কতা জারি

আপডেট সময় : ১০:৫৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬