ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির দক্ষিণ রুটে যাওয়ার সময় দুটি বিশাল তেল ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তাদের বিশেষ উদ্ধারকারী দল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত জাহাজগুলো থেকে নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতিতে আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা মার্কিন সামরিক বাহিনীর দেওয়া কোনো তথ্যে বিভ্রান্ত না হতে এবং ওই অঞ্চলের ঝুঁকিপূর্ণ নৌপথগুলো এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। একই সঙ্গে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ ও বিশৃঙ্খলা অব্যাহত থাকলে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দিতে দ্বিধা করবে না। সেক্ষেত্রে তেল, গ্যাস বা সার রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬