ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সাইবার বুলিং ও অপপ্রচার দমনে সরকার কঠোর অবস্থানে: ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভুল তথ্য, অপতথ্য এবং ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরীহ ও সম্মানিত নাগরিককে হেয় করা হচ্ছে। এই ধরনের অপপ্রচার ও হয়রানি বন্ধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্যে সরকার একটি বিশেষ আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এসময় উপস্থিত ছিলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাইবার বুলিংয়ের মতো ঘটনা ঘটছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম কর্তব্য এবং এই দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং আইনের প্রয়োগ নিশ্চিত করবে। দেশের নাগরিকদের হয়রানি ও অপপ্রচার থেকে সুরক্ষা দিতে সরকার সচেষ্ট বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

সাইবার বুলিং ও অপপ্রচার দমনে সরকার কঠোর অবস্থানে: ডা. জাহেদ উর রহমান

আপডেট সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬