ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি, তিনটি নদীর পানি বিপদসীমার উপরে

দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের উজানে অব্যাহত বর্ষণের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের তিনটি নদীর পানি চারটি পয়েন্টে বিপদসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট তিনটি জেলায় নদীতীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে চারটি স্টেশনে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এর মধ্যে সুরমা নদীর পানি ছাতক (সুনামগঞ্জ) পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে ৩২ সেন্টিমিটার এবং মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে ১ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দা (নেত্রকোণা) পয়েন্টে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর পর্যবেক্ষণাধীন মোট ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৭৫টি স্টেশনে পানি বৃদ্ধি পেয়েছে, ৪৮টি স্টেশনে হ্রাস পেয়েছে এবং দুটি স্টেশনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও, সুরমা নদীর সুনামগঞ্জ, কুশিয়ারা নদীর শেরপুর (সিলেট), দুধকুমার নদীর পাটেশ্বরী (কুড়িগ্রাম), ধরলা নদীর কুড়িগ্রাম, তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (রংপুর), তারাপুর ও হরিপুর (গাইবান্ধা), ব্রহ্মপুত্র নদীর হাতিয়া ও চিলমারী (কুড়িগ্রাম) এবং যমুনা নদীর সাঘাটা (গাইবান্ধা), সারিয়াকান্দি (বগুড়া) ও জগন্নাথগঞ্জ (জামালপুর) স্টেশনসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের অভ্যন্তরে সর্বোচ্চ সিরাজগঞ্জে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও, রাজশাহীতে ৭৯, চাঁদপুরে ৭০ এবং বরগুনায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে ১২০ মিলিমিটার এবং দার্জিলিংয়ে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার নদীতীরবর্তী জনগণকে সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি, তিনটি নদীর পানি বিপদসীমার উপরে

আপডেট সময় : ১২:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬