ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পলায়নকালে আইন ভঙ্গের দায়ে হাসিনার বিরুদ্ধে মামলা হতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, কিছু ব্যক্তি ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত নাগরিককে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এই অপপ্রচার রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্যে সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।

উপদেষ্টা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের মতো ঘটনা ঘটছে। নাগরিকদের সুরক্ষা প্রদান সরকারের অন্যতম দায়িত্ব এবং এই লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

পলায়নকালে আইন ভঙ্গের দায়ে হাসিনার বিরুদ্ধে মামলা হতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬