ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র প্রধানকে পুলিশি হেফাজতে

ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সংসদ অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে দলটির প্রধান অভিজিৎ দিপকে-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। সোমবার (২০ জুলাই) সিজেপি এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস দেশের সংসদ সদস্যদের ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘দীপকে পুলিশ তুলে নিয়ে গেছে।’

পূর্বঘোষিত ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার সিজেপি সমর্থক জড়ো হন। তবে দিল্লি পুলিশ যুবনেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকদের সংসদ অভিমুখে পদযাত্রার অনুমতি দেয়নি। আন্দোলনকারীরাও কর্মসূচি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। একই সঙ্গে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে, জাতীয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শনিবার অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে হাসপাতালে ভর্তি করার পর আন্দোলনটি নতুন করে গতি পায়। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে নির্ধারিত পদযাত্রাকে কেন্দ্র করে শত শত সমর্থক আন্দোলনস্থলে জড়ো হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মোড়: সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র প্রধানকে পুলিশি হেফাজতে

আপডেট সময় : ০৫:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬