ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান খলিল আল-হাইয়া

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হায়াকে নির্বাচিত করেছে। তিনি সংগঠনটির সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হবেন, যিনি গত বছর গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছিলেন।

খলিল আল-হাইয়া হামাসের দীর্ঘদিনের প্রভাবশালী নেতা। গত বছর হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর সংগঠনের নেতৃত্বে তার গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্ম নেওয়া খলিল আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে এর রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চরমে: ১০ম রাতেও মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান খলিল আল-হাইয়া

আপডেট সময় : ০৫:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬