ভারতের রাজধানী দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি দাবি করেছে, বিক্ষোভের তথ্য ও ঘটনাপ্রবাহ সাধারণ মানুষের কাছে পৌঁছানো ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দলটির ভাষ্যমতে, যন্তর মন্তরের কাছে হাজারো সমর্থক জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। এই সময় তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয় যে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে মাঠপর্যায়ের হালনাগাদ তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সিজেপি অভিযোগ করেছে, কর্তৃপক্ষ শহরের কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে, যা বিক্ষোভকারীদের তথ্য আদান-প্রদানে বাধা সৃষ্টি করছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, প্রস্তাবিত ‘চলো সংসদ’ কর্মসূচির জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি এবং নিউ দিল্লি জেলায় জারি করা নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে, ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগের বিষয়ে দিল্লি পুলিশ বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।
রিপোর্টারের নাম 
























