ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গণঅভ্যুত্থানের মামলায় মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি মাদক কারবারি আবুল কালাম আজাদ (৫০) গ্রেপ্তার হয়েছেন।

রোববার দিবাগত মধ্যরাতে গোদাগাড়ী পৌরসভার সাগরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই আসামিকে ধরতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও গোদাগাড়ী থানা-পুলিশ যৌথ অভিযান চালায়। অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা কালাম সম্প্রতি এলাকায় ফিরে আসেন। এরপর স্ত্রী আরমিনা আক্তারকে নিয়ে থানায় যাওয়ার একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে তিনি গ্রেপ্তার হলেন।

জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলার আসামি আবুল কালাম আজাদ। গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হুতিদের নৌ অবরোধের ঘোষণা: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা

গণঅভ্যুত্থানের মামলায় মাদক কারবারি কালাম গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬