ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরাই মাদকের ডিলার ছিল: নিপুণ রায়

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে দেশে মাদকের কারণে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। মাদককে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং কঠোর হস্তে দমন করা হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিরাই একসময় মাদকের ডিলার ছিল।

সোমবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের প্রতিটি স্তরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই ভেঙে যাওয়া সমাজকে পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মসজিদের বয়ানে এবং মন্দিরে ধর্মীয় আলোচনায় মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখতে হবে, যাতে প্রতিটি পরিবার ও তরুণ মাদকের কুফল সম্পর্কে জানতে পারে।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, তরুণদের জন্য কর্মসংস্থান এবং খেলাধুলার পরিবেশ তৈরি করা। সরকার প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে, যাতে যুব সমাজ খেলাধুলায় ব্যস্ত থেকে হতাশা ও মাদক থেকে দূরে থাকে।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে নিপুণ রায় চৌধুরী অনুষ্ঠানস্থলে পৌঁছে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হুতিদের নৌ অবরোধের ঘোষণা: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা

আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরাই মাদকের ডিলার ছিল: নিপুণ রায়

আপডেট সময় : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬