ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতার দুই দিন পর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতা মো. মাসুদের (৫৩) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ৪ নম্বর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই ইউনিয়নের গর্জনটিলা এলাকায় স্থানীয় বাসিন্দারা হ্রদে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, ব্যবসায়িক কাজে বিলাইছড়ি থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজ হওয়ার দুই দিন পর তাঁর লাশ উদ্ধার করা হয়। রাঙামাটি বিএনপির যুগ্নসম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ধারণা করছেন, মাসুদ স্ট্রোক করে হ্রদে পড়ে পানিতে তলিয়ে গিয়েছিলেন। কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম জানান, দীর্ঘ খোঁজাখুঁজির পর মাসুদের লাশ হ্রদে ভাসমান অবস্থায় পাওয়া গেছে এবং মৃত্যুর বিষয়ে অন্য কোনো অভিযোগ নেই।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুল হাসান রুবেল জানান, লাশটি তদন্ত করে দেখা গেছে যে মাসুদ স্ট্রোক করে পানিতে তলিয়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হুতিদের নৌ অবরোধের ঘোষণা: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা

কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতার দুই দিন পর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬