গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বলিয়াদী আশেকনগর পার্ক এলাকা থেকে একটি জলাশয়ে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির (আনুমানিক ৭০ বছর বয়সী) লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা জলাশয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানিয়েছেন, উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 





















