ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মার্কিন অনুপ্রবেশ প্রতিহত করতে আইআরজিসি সম্পূর্ণ প্রস্তুত: ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে যে, দেশটির স্থলবাহিনী আধুনিক সামরিক সরঞ্জাম, ধারাবাহিক প্রশিক্ষণ এবং উন্নত অপারেশনাল সক্ষমতার মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতির অবস্থায় রয়েছে। তারা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য অনুপ্রবেশ মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সশস্ত্র বাহিনীর নিরবচ্ছিন্ন সতর্কতা ও প্রস্তুতিই দেশের টেকসই নিরাপত্তার নিশ্চয়তা। সব ধরনের অপারেশনাল খাতে এই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বজায় রাখা হচ্ছে।’

আইআরজিসির স্থলবাহিনীর উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুহোল্লাহ নুরি বলেছেন, ইরানি বাহিনী এমন অবস্থায় রয়েছে যে, শত্রুপক্ষের যেকোনো অনুপ্রবেশের চেষ্টা মুহূর্তের মধ্যেই প্রতিহত ও নিষ্ক্রিয় করতে সক্ষম হবে। তবে, আইআরজিসির এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হুতিদের নৌ অবরোধের ঘোষণা: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা

মার্কিন অনুপ্রবেশ প্রতিহত করতে আইআরজিসি সম্পূর্ণ প্রস্তুত: ইরান

আপডেট সময় : ০৪:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬