মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করলেও কূটনীতির দরজা এখনো খোলা রয়েছে। রুবিও বলেন, ‘আমি মনে করি আমরা কূটনীতির জন্য সব সময় প্রস্তুত। এটি বাস্তবসম্মত হতে হবে। এটি এমন একটি চুক্তি হতে হবে, যা তারা মেনে চলতে ইচ্ছুক।’
স্থানীয় সময় রোববার ফিলিপাইনে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, হরমুজ প্রণালিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে ইরান এই প্রণালি নিয়ন্ত্রণ করতে চায় এবং এটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।’ তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী নৌপরিবহন সুরক্ষায় যুক্তরাষ্ট্র যা যা করা প্রয়োজন তা করবে এবং করে যাবে।’
রিপোর্টারের নাম 
























