চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকায় এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয় মাহবুব মাস্টারের বাড়ি থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিপন (২৪) খাগড়াছড়ি জেলার গাড়িটানা এলাকার বাসিন্দা ছিলেন এবং মনিয়াপুকুর পাড় এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রিপন নিজ বাসায় ফিরে যান। সোমবার সকালে বাড়ির মালিক বাসা ভাড়া নিতে এসে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি দরজা খুলে রিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এই মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।
রিপোর্টারের নাম 





















