ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে আট মাস ধরে নিখোঁজ তরুণী, দিশেহারা পরিবার প্রশাসনের কাছে আকুতি জানাচ্ছে

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) গত আট মাস ধরে নিখোঁজ রয়েছেন। ২০১৮ সালের ২৯ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফিরে আসেননি। তার মা রহিমা আক্তার চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরদিন মেয়ের এই নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর পরই আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তৃপ্তির কোনো সন্ধান মেলেনি। এরপর একই বছরের ৬ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা। কিন্তু আট মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত তৃপ্তির সন্ধান দিতে পারেনি।

নিখোঁজ তৃপ্তির মা রহিমা বেগম বলেন, ‘আমার ছোট মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। পুলিশও কোনো খোঁজ দিতে পারেনি। এই অবস্থায় আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে খুঁজে বের করার জন্য আকুতি জানাচ্ছি।’

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, তৃপ্তি দীর্ঘ দিন ধরে নিখোঁজ রয়েছেন এবং তার মা থানায় জিডি করেছেন, কিন্তু এখনো কোনো হদিস মেলেনি। এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক সোহেল রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হুতিদের নৌ অবরোধের ঘোষণা: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা

লক্ষ্মীপুরে আট মাস ধরে নিখোঁজ তরুণী, দিশেহারা পরিবার প্রশাসনের কাছে আকুতি জানাচ্ছে

আপডেট সময় : ০৩:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬