ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ছাগল চুরির দায়ে চুয়াডাঙ্গায় এক যুবককে কারাদণ্ড

চুয়াডাঙ্গার সদর উপজেলার তালতলা এলাকায় ছাগল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরবর্তীতে সামারি ট্রায়াল আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মো. আকরাম খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং অভিযোগকারী মো. হাসান উদ্দিনকে সঙ্গে নিয়ে সদর উপজেলার তালতলা গ্রামের মাঠ এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় তালতলা গ্রামের মৃত মজিবুলের ছেলে মো. সাব্বির (২৬) কে খাসি ছাগল চুরির অভিযোগে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়। সামারি ট্রায়াল আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, মাদক ও চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীর আনন্দবাজার সেতু: দুই বছরেও শেষ হয়নি নির্মাণ, জনদুর্ভোগ চরমে

ছাগল চুরির দায়ে চুয়াডাঙ্গায় এক যুবককে কারাদণ্ড

আপডেট সময় : ১১:৫০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬