ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘জনমত উপেক্ষা করার পরিণতি কখনোই শুভ হয় না’: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনরায়কে অবজ্ঞা করার কারণেই দেশের ইতিহাসে বড় বড় রাজনৈতিক পটপরিবর্তন ও গণ-অভ্যুত্থান ঘটেছে। সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সরকারকে আইনি জটিলতা বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

চরমোনাই পীর তার বক্তব্যে বিএনপির ভূমিকার সমালোচনা করে বলেন, জুলাই সনদে স্বাক্ষর করা সত্ত্বেও এখন সংসদে গণভোটকে ‘প্রতারণা’ বলা রাজনৈতিক শঠতার শামিল। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি বা অন্য কোনো দল গণভোটের বিরোধিতা করেনি, বরং বর্তমান প্রধানমন্ত্রী নিজেও এর পক্ষে প্রচারণা চালিয়েছেন। এমতাবস্থায় রাজনৈতিক অবস্থান পরিবর্তন করা দলের জন্য শুভ হবে না বলে তিনি মন্তব্য করেন।

সভায় তিনি আরও উল্লেখ করেন যে, দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান—সবই হয়েছে জনমতের অবজ্ঞার বিরুদ্ধে। তাই টেকসই গণতন্ত্রের স্বার্থে জনগণের রায়কে সম্মান জানানো জরুরি। অনুষ্ঠান শেষে দলের পক্ষ থেকে বন্যাদুর্গতদের সহায়তায় ত্রাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ায় অনলাইন প্রতারণার ভয়াবহ বিস্তার: এক বছরে ক্ষতি ১১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

‘জনমত উপেক্ষা করার পরিণতি কখনোই শুভ হয় না’: চরমোনাই পীর

আপডেট সময় : ১০:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬