ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: বর্ষপূর্তিতে স্মরণ, তদন্তে গাফিলতির তথ্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনার আজ এক বছর পূর্ণ হলো। গত বছরের ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান ওই স্কুলের হায়দার আলী একাডেমিক ভবনে বিধ্বস্ত হয়। এতে ২৮ শিশু শিক্ষার্থী, তিনজন অভিভাবক, তিনজন শিক্ষক এবং একজন সহায়ক কর্মীসহ মোট ৩৫ জন প্রাণ হারান। আহতদের অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

বেদনাদায়ক এই দুর্ঘটনার বর্ষপূর্তিতে শহীদদের স্মরণ ও আহতদের প্রতি সমবেদনা জানাতে দুদিনের কর্মসূচি হাতে নিয়েছে মাইলস্টোন কলেজ। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ শোক ও দোয়ার আয়োজন করা হয়। এতে মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন্নবী এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে শিক্ষক ও শিক্ষার্থীদের কবর প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিদের মাধ্যমে জিয়ারত ও দোয়ার ব্যবস্থা করা হয়।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ মঙ্গলবার শোক ও শ্রদ্ধায় বেদনাহত দিনটিকে স্মরণ করতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সব শাখায় সাধারণ ছুটি থাকবে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে- হতাহতদের শ্রদ্ধা জানাতে বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড, সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে সশ্রদ্ধ সালাম, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল। এসব কর্মসূচি দুর্ঘটনাস্থল দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দুটি পর্বে অনুষ্ঠিত হবে – প্রথম পর্ব সকাল ১০টায় এবং দ্বিতীয় পর্ব বেলা ৩টায়।

এদিকে, বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জমা দেওয়া তদন্ত কমিশনের প্রতিবেদনে পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণে ঘাটতি এবং বিমানটির পাইলটের গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের যথাযথ ও পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব ছিল বলে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ৫ হাজার ২৭৮; আহত ১৬ হাজারেরও বেশি

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: বর্ষপূর্তিতে স্মরণ, তদন্তে গাফিলতির তথ্য

আপডেট সময় : ০৫:৩২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬