ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

টেকনাফে ৪ জনকে অপহরণের মূলহোতাসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর চার ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। শুক্রবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল ও তার সহযোগী আরমান। এসময় অপহরণ কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২৩ জুন টেকনাফের গহীন পাহাড়ি এলাকায় অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। এরপর ভুক্তভোগীদের পরিবারের কাছে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে র‍্যাবের বিশেষ অভিযানে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হলেও জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। র‍্যাব জানায়, অপরাধীদের গ্রেপ্তারে দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়: একজনের মৃত্যুদণ্ডাদেশ

টেকনাফে ৪ জনকে অপহরণের মূলহোতাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬