ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সম্প্রসারণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

বিএনপির নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই কর্মসূচির বাস্তবায়ন কৌশল ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রকৃত সুবিধাভোগীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তাদের অধিকার পান, সেজন্য একটি নিখুঁত ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরি করা জরুরি। তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে এবং তথ্য যাচাই-বাছাইয়ের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে হবে।

বৈঠকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া এবং তথ্য ব্যবস্থাপনা কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এই কর্মসূচি বড় ভূমিকা রাখবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হুতিদের নৌ অবরোধের ঘোষণা: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা

সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সম্প্রসারণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

আপডেট সময় : ০৩:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬