ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

এনসিপিসহ কয়েকটি দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শিগগিরই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে। যা বিএনপি ও জামায়াতের বাইরে থাকা দলগুলোর নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তাদের উদ্দেশ্য হবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। এই জোট কাজ করবে সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে।’

এর আগে গত ২৩ নভেম্বর ফেনীতে একটি অনুষ্ঠানে একটি জোট গঠনের কথা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘এই জোটে
এবি পার্টি ও এনসিপিসহ কয়েকটি দল থাকবে। জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

এনসিপিসহ কয়েকটি দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ১০:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫