ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

আহত শিক্ষার্থীকে নিয়ে কটূক্তি: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার দাবিতে স্মারকলিপি

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী। একই ঘটনায় পৃথক বিবৃতিতে ডাকসুও অধ্যাপক কাবেরী গায়েনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এই স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। স্মারকলিপি জমা দেওয়ার পর শিক্ষার্থীদের পক্ষে রিয়াদুল ইসলাম জুবাহ বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের ঘটনায় অধ্যাপক কাবেরী গায়েনের বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা এই স্মারকলিপি দিয়েছেন।

শিক্ষার্থীদের উত্থাপিত চারটি দাবির মধ্যে রয়েছে: ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা; অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অধ্যাপক কাবেরী গায়েনের বিরুদ্ধে যথাযথ ও দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ; ভবিষ্যতে কোনো শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তি যেন কোনো শিক্ষার্থীকে নিয়ে অবমাননাকর বা মানহানিকর মন্তব্য করতে না পারেন, সে লক্ষ্যে কার্যকর নীতিমালা প্রণয়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

স্মারকলিপি গ্রহণের পর প্রক্টর শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন বলে জানান রিয়াদুল ইসলাম জুবাহ। প্রক্টর জানিয়েছেন, অভিযোগপত্রের বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে উপাচার্যকে অবহিত করবেন এবং একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমি মাদক সম্রাট নই, ষড়যন্ত্রের শিকার’—সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

আহত শিক্ষার্থীকে নিয়ে কটূক্তি: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৬:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬