ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিকসহ আহত ১৫

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে একদল শিক্ষার্থীর অতর্কিত হামলায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নভোথিয়াটার এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক পেজে এক শিক্ষার্থীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও প্রকাশকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। আলোচনার কথা বলে ক্যাম্পাস সাংবাদিকদের ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক আবু উবাইদা এবং আব্দুল কাদের জীবনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের বাঁচাতে গিয়ে সাধারণ শিক্ষার্থীরাও হামলার শিকার হন।

হামলা চলাকালীন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আরও কয়েকজন সংবাদকর্মী হেনস্তার শিকার হয়েছেন এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমি মাদক সম্রাট নই, ষড়যন্ত্রের শিকার’—সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিকসহ আহত ১৫

আপডেট সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬