রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। গত রোববার রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এই সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা।
সভায় সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন। এ সময় ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী পেশ করা হলে শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য পরিচালক এবং উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন। কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের সঞ্চালনায় এই সভায় ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার এই বার্ষিক সভায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
রিপোর্টারের নাম 

























