শেয়ারবাজারে ‘স্ক্রিপ নেটিং’ বা একদিনের মধ্যে শেয়ার কেনাবেচার (ইন্ট্রাডে ট্রেডিং) সুবিধা বাতিলের জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এক বৈঠকে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি পেশ করেন। তারা মনে করেন, বাজারে পর্যাপ্ত মৌলভিত্তি সম্পন্ন শেয়ারের অভাব থাকায় এ সুবিধা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে।
বিনিয়োগকারী পরিষদের নেতারা সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে সাধারণ বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারাতে পারেন। এছাড়া একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনার আহ্বান জানানো হয়। মিউচুয়াল ফান্ডগুলোর অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ নিশ্চিত করার দাবিও জানান তারা। বিএসইসি চেয়ারম্যান এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
রিপোর্টারের নাম 

























