ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

এভিয়েশন খাতের সমৃদ্ধি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ইউএস-বাংলার এমডি

দেশের এভিয়েশন খাতের উন্নয়ন নিশ্চিত করতে না পারলে বাংলাদেশ কখনোই কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। রোববার কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, একটি দেশের উন্নতির জন্য শক্তিশালী কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে কার্গো রপ্তানি অত্যন্ত ব্যয়বহুল। প্রতিবেশী দেশগুলোতে যেখানে প্রতি কেজি সবজি রপ্তানিতে ৫ সেন্ট খরচ হয়, সেখানে বাংলাদেশে দিতে হয় ২৫ সেন্ট। এভিয়েশন খাতের প্রতি অবহেলার কথা উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারি বা জ্বালানি তেলের দাম বৃদ্ধির মতো সংকটে এয়ারলাইন্সগুলো সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পায় না।

দেশীয় এয়ারলাইন্সগুলোর প্রতি সংবাদমাধ্যমের ইতিবাচক দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়ে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি যেকোনো এয়ারক্রাফটেই হতে পারে, তবে দেশীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা অনেক সময় বড় করে প্রচার করা হয়। ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলা বিশ্বের ২০টি দেশের ৩০টি গন্তব্যে ডানা মেলার পরিকল্পনা করছে এবং বহরে আরও ২১টি নতুন উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: গত ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, ৩৭২ আক্রান্ত

এভিয়েশন খাতের সমৃদ্ধি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ইউএস-বাংলার এমডি

আপডেট সময় : ১১:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬