ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৬ দফা দাবি: স্ক্রিপ নেটিং বাতিলের জোর আহ্বান

স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং বাতিলসহ মোট ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এক বৈঠকে পরিষদের নেতৃবৃন্দ এই দাবিগুলো উত্থাপন করেন।

পরিষদের নেতারা যুক্তি দেন যে, বর্তমান পুঁজিবাজারে পর্যাপ্ত মৌলভিত্তিক স্টক না থাকায় স্ক্রিপ্ট নেটিং সুবিধা চালু হলে সাধারণ বিনিয়োগকারীদের বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। তাই, পুঁজির নিরাপত্তার স্বার্থে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে বর্তমান বিদ্যমান ব্যবস্থা চালু রাখার দাবি জানানো হয়। অন্যথায়, এর দায়ভার বিএসইসি এবং সংশ্লিষ্ট অংশীজনদের বহন করতে হবে বলে তারা সতর্ক করেন। সম্প্রতি বিএসইসি দেশের দুই স্টক এক্সচেঞ্জকে স্ক্রিপ নেটিং চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল।

এছাড়াও, পরিষদের পক্ষ থেকে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের অর্থ ফেরত পেতে অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। তাদের মতে, এই ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণার কারণে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

মিউচুয়াল ফান্ডগুলোর ফান্ড ম্যানেজাররা বেআইনিভাবে ৭০ থেকে ৭৫ শতাংশ অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিট করে রাখছেন বলেও অভিযোগ করেন বিনিয়োগকারী নেতারা। তারা ফান্ডগুলোকে নিয়মানুযায়ী শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করার দাবি জানান।

বিনিয়োগকারীদের এই দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম, সাধারণ সম্পাদক শেখ আতিক ইখতিয়ার, সিনিয়র সহ-সভাপতি একিউএম সিদ্দিক উল্লাহ, সহ-সভাপতি জহিরুল আলম জামাল, সিনিয়র সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম সম্পাদক মো. শরীফ বিল্লাহ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন: ৯ লাখ টাকার পুরস্কারসহ থাকছে বিশেষ সুযোগ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৬ দফা দাবি: স্ক্রিপ নেটিং বাতিলের জোর আহ্বান

আপডেট সময় : ১০:০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬