ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বন্যাদুর্গতদের সেবায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রী মীর হেলালের

বন্যাদুর্গতদের দোরগোড়ায় যথাযথ সেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি সকল সংস্থাকে বিচ্ছিন্নভাবে কাজ না করে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

শনিবার রাতে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, দুর্যোগের এই সময়ে কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা না করে সম্মিলিতভাবে কাজ করাই এখন প্রধান দায়িত্ব। বিচ্ছিন্ন সিদ্ধান্তের কারণে সেবার মান ব্যাহত হয়, যা কোনোভাবেই কাম্য নয়।

পার্বত্য অঞ্চলের স্থায়ী উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ছোট ছোট অসংখ্য প্রকল্পের চেয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। সভায় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমি মাদক সম্রাট নই, ষড়যন্ত্রের শিকার’—সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

বন্যাদুর্গতদের সেবায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রী মীর হেলালের

আপডেট সময় : ০৫:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬