ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রকে ‘মহা শয়তান’ আখ্যা দিয়ে ইরানের কড়া হুঁশিয়ারি

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন, যেকোনো আগ্রাসন বা বর্বরতার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রকে ‘মহা শয়তান’ এবং ‘অপরাধী, বিশ্বাসঘাতক ও প্রতারক শত্রু’ হিসেবে অভিহিত করেছেন।

জেনারেল আবদুল্লাহি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, জনগণ ও রাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা হবে। তিনি অঙ্গীকার করেন যে, অতীতের যেকোনো যুদ্ধের তুলনায় যুক্তরাষ্ট্রকে এবার অনেক বড় মূল্য দিতে বাধ্য করা হবে। তাঁর দাবি, সামরিক সংঘাতে ধারাবাহিক ব্যর্থতার পর শত্রুপক্ষ এখন জনগণ ও তাদের নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

‘আমাদের প্রিয় দেশের প্রতিরক্ষা সক্ষমতাই সমগ্র ইরানের সাহসী জনগণের শান্তি ও নিরাপত্তার দৃঢ় ভিত্তি,’ উল্লেখ করে তিনি বলেন, ‘দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম—সর্বত্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিপফেইক ছবি তৈরি, গ্রক ব্যবহারকারীর বিরুদ্ধে মামলায় এক্সএআই

যুক্তরাষ্ট্রকে ‘মহা শয়তান’ আখ্যা দিয়ে ইরানের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:৫৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬