নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে শনিবার প্রবল বজ্রঝড় হওয়ার কারণে বিশ্বকাপের ফাইনালের আগে শেষ অনুশীলন করতে পারেনি স্পেন।
ইউএসএ টুডে জানিয়েছে, লুই দে লা ফুয়েন্তের দলের নিউ জার্সির মেলানি লেন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল। প্রথমে অনুশীলনটি সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে তা পুরোপুরি বাতিল করা হয়।
তবে স্পেন না পারলেও আর্জেন্টিনা অনুশীলন করতে পেরেছে। লিওনেল মেসিদের অনুশীলন ভেন্যু ছিল স্পেনের চেয়ে প্রায় পাঁচ মাইল দূরে মরিসটাউনে। তবে আর্জেন্টিনাকেও ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে।
আজ বাংলাদেশ সময় রাত ১টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রিপোর্টারের নাম 
























