ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাত হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা। বুধবার সকালে উপজেলার আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক মরিয়ম কেন্দুয়ার কান্দিপাড়া গ্রামের মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে আসা ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে মরিয়মের কাছে থাকা দুটি প্যাকেটে এই ইয়াবার চালানটি পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মরিয়ম ও তার স্বামী দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কার ইকরাম প্রদর্শনীতে ১০০০ বছরের পুরোনো দুর্লভ কোরআন পান্ডুলিপি

নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

আপডেট সময় : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬