ফিলিস্তিনিদের সহায়তায় গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় অংশ নেওয়া জার্মান মানবাধিকার কর্মী আনা লিডকে ইসরায়েলি কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। গত শরতে আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী তাকে আটক করে পাঁচ দিন বন্দি রাখে। আনা লিডকে অভিযোগ করেছেন, বন্দিদশায় তাকে তিনবার নগ্ন করে তল্লাশি চালানো হয়েছে এবং চরম যৌন সহিংসতার শিকার হতে হয়েছে তাকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে আনা জানান, ফিলিস্তিনের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর স্তব্ধ করে দিতেই ইসরায়েলি কর্তৃপক্ষ এই পাশবিক নির্যাতনের পথ বেছে নিয়েছে। গিভন কারাগারে স্থানান্তর করার পর তাকে জোরপূর্বক পোশাক খুলতে বাধ্য করা হয় এবং নারী কারারক্ষীরা তাকে ধর্ষণ করে। এ সময় পর্দার আড়াল থেকে পুরুষ রক্ষীদের হাসির শব্দ শোনা যাচ্ছিল। আনা মনে করেন, এই পুরো ঘটনাটি কারাগারের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে তিনি ইসরায়েলি অ্যাটর্নি জেনারেল ও সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। এদিকে, ফিলিস্তিনি বন্দিদের পাশাপাশি বিদেশি নাগরিকদের ওপরও ইসরায়েলের এই পদ্ধতিগত নির্যাতন বিশ্বজুড়ে তীব্র নিন্দার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 























