ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নতুন করে আঘাত হেনেছে ইরান। প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন রাডার এবং প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে ড্রোন হামলার মাধ্যমে মার্কিন বাহিনীর জ্বালানি ট্যাংক ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে তেহরান।

একইসঙ্গে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতেও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, তাদের এই অভিযান মার্কিন বাহিনীর রাডার সাইট ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘কারফিউ’র পরিকল্পনা

মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আপডেট সময় : ১২:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬